
নুর আলাম বিপ্লব,
নোয়াখালীর কবিরহাট উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বানী সোহেল আজ বিকেল ৩টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে অবৈধভাবে মাটি কাটা, বাজার তদারকি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, বিভিন্ন স্থানে টোল আদায়ের বৈধতা এবং অবৈধভাবে খাল দখলের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
এ ছাড়া উপজেলার বিভিন্ন সমস্যা, অনিয়ম ও সম্ভাবনা তুলে ধরে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করবেন সাংবাদিকরা। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, মাদকের বিস্তার রোধ, সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত করা এবং অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে।
মতবিনিময় সভার মাধ্যমে সাংবাদিক ও উপজেলা প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং উপজেলার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের পথ সুগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান