নুর আলাম বিপ্লব (নোয়াখালী)
নোয়াখালীর কবিরহাটে দীর্ঘ আট দিনে অতি বর্ষণ বাঁধ ভেঙে পানিবন্দি হয়ে আছে কয়েক লক্ষ মানুষ।২৬ শে আগস্ট (সোমবার) সকাল ৯ টায় পার্শ্ববর্তী মুচাপুর ক্লোজারের সুইজগেট ভেঙে পানিতে বিলিন হয়ে যায়। বিকেল থেকে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার পানি বৃদ্ধি পেতে থাকে। রাতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় আশঙ্কায় পানিবন্দি মানুষের মাঝে আতঙ্কের বিরাজ করতেছে। উপজেলার অধিকাংশ রাস্তা পানিতে ডুবে গেছে। উপজেলা নির্বাহী প্রকৌশলী হরষিত কুমার সাহা বলেন উপজেলায় এলজিইডি ৩৭০ কি.মি রাস্তার ১৪০ কি.মি রাস্তা পানিতে ডুবে আছে এবং নষ্ট হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছরোয়ার উদ্দিন বলেন আমরা ক্লোজার ভেঙ্গে জোয়ারের পানি বৃদ্ধির খবর নিচ্ছি সার্বক্ষণিক।সরকার থেকে ১০১ টন চাউল এাণের জন্য উপজেলায় এসেছে। ৫৬ টন বিতরণ করা হয়েছে। ৪৬ টন মজুদ আছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস.কে দেবনাথ বলেন গত ২৪ ঘন্টায় ৭৬ জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ৯ জন ডায়েরিয়া আক্রান্ত। পানির কারণে আমরা ইউনিয়ন গুলোতে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র করেছি এবং সার্বক্ষণিক সেবা দিচ্ছি। উপজেলায় কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ৭০০ প্যাকেট এাণ বিতরণ করেন এবং বাংলাদেশ ছাত্রদল এর কেন্দ্রীয় সম্পাদক নাসির উদ্দিন উপজেলার নেতৃবৃন্দদের কে নিয়ে ৮০ টি আশ্রয় কেন্দ্রে পানিবন্দি মানুষের মাঝে সারাদিন ত্রাণ বিতরণ করেন
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান