নুর আলাম বিপ্লব নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী কবিরহাট উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০ টায় উপজেলার ১ নং নরোত্তমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মনি নগর থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে, নিহত মুন্নি আক্তার (২২) সেনবাগ উপজেলার জামালপুর গ্রামের আবদুল মন্নানের মেয়ে,নিহত মুন্নির লাস ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, স্হানীয় সূত্রে জানা যায় প্রায় স্বামী স্ত্রী ঝগড়া হতো তার জেরে মুন্নি বিষ পান করে।প্রায় তিন বছর পৃবে কবিরহাট উপজেলা নরোত্তম পুর ইউনিয়নে মনি নগরের আবদুল কাদের এর ছেলে আমির হোসেনের সাথে মুন্নির বিয়ে হয়,তাদের সংসারে দুই বছরের একটি সন্তান রয়েছে, আমির হোসেন ফরাজি বাজারে দর্জি দোকান করে, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, মুন্নির লাস ময়নাতদন্তের জন্য আজ সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, মুন্নির মা রোকসানা আক্তার বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান