ডেস্ক রিপোর্টঃ-
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পালাখাল সরদার বাড়ির পশ্চিম পাশে মাছের খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মিরাজ ওই গ্রামের ইলেকট্রেশিয়ান কামাল হোসেন সরদারের ছেলে।তিনি স্থানীয় পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
মিরাজের স্বজনরা জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি মিরাজ।
শুক্রবার ভোর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। বিকেলে বাড়ির পশ্চিম পাশে বিলে একটি মাছের খামারের জলাশয়ে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
পরে পরিবার লোকজন গিয়ে মিরাজের মরদেহ শনাক্ত করেন।
মিরাজের মা বিলকিছ আক্তার জানান, তার ছেলেকে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করে মাছের খামারের জলাশয়ে লাশ ফেলে রেখে যায়। তিনি সন্তান হত্যার বিচার দাবি করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠা
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান