
নুরুল ইসলাম জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের তারাকা মানের হোটেল লং বিচে অগ্নিনির্বাপক যন্ত্র অচল ও যন্ত্রের ব্যবহারসহ নানা ত্রুটি পাওয়ায় কক্সবাজারের এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম।
অভিযানে কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, কক্সবাজারের তারকা মানের হোটেল লং বিচে অগ্নিনির্বাপক যন্ত্র অচল ও যন্ত্র ব্যবহারসহ নানা ত্রুটি পাওয়ায় পাওয়া গেছে। পরে তাদের ২ মাসের সময় বেধে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম বলেন, কক্সবাজার হোটেল ও রেস্টুরেন্টের ভবনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আছে কি-না সেটা দেখতে অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান