রামু প্রতিনিধি: মোহাম্মদ আলম
কক্সবাজার-৩ আসনের সাবেক হুইপ ও সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের দেহরক্ষী খালেকুজ্জামান খোকন (২৪) কে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-১৫ এর একটি বিশেষ দল রামু বাইপাস এলাকা থেকে তাকে আটক করে। খোকন রামু ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের শামসুল আলমের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, খোকন সাবেক হুইপ কমলের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করতেন এবং বৈধ অস্ত্র বহন করতেন। এছাড়াও তিনি রামু উপজেলা যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তবে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় তার কোনো আনুষ্ঠানিক পদ ছিল না।
খোকনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বৈধ অস্ত্রের পাশাপাশি অবৈধ অস্ত্রও ব্যবহার করতেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতেন। এছাড়াও রামু এলাকায় বিভিন্ন ছাত্রদের ভয়ভীতি দেখানো ও মারধরের ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
র্যাব জানিয়েছে, খোকনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান