
মোল্লা মনিরুজ্জামান মনির ,ইতালি প্রতিনিধি :
ইতালির মনফালকোন শহরে বাংলা স্কুল মনফালকোনের আয়োজনে কোমলমতি শিশুদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার স্কুলের সভাপতি নুরুল আমিন খন্দকার এর সভাপতিত্বে জিয়াউর রহমান খান সোহেল ও আব্দুল আজিজ এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম কনসাল সাব্বির আহমেদ,কনসাল ও দূতালয় প্রধান তাজ-উল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষক -শিক্ষিকা, অভিভাবকসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি স্কুলের শিশুদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন।এবং দূতাবাস কতৃক সকল ধরনের সহায়তা দিয়ে স্কুলের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান