
ইতালি প্রতিনিধিঃ
ইতালির নাপলিতে আরও এক প্রবাসী বাংলাদেশী
রেমিট্যান্স যোদ্ধা মৃত্যু বরন করেছেন।
গত কয়েকদিন আগে হারুন মাঝি নামের এক প্রবাসী শারিরীক ভাবে অসুস্থ হলে
স্হানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার তিনি মৃত্যু বরন করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪৫ বছর। হারুন মাঝি দীর্ঘদিন যাবত নাপলির সানজুনারো কমুনি এলাকায় বসবাসরত করতেন।
স্টোক জনিত কারনে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
হারুন মাঝির বাড়ী ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার সিন্দুরপুর গ্রামে।
তার মৃতুতে গভীর শোক ও সমবেদনা জামিয়েছেন ইতালিস্হ খুলনা বিভাগ সমিতি’র সভাপতি মোল্লা মনিরুজ্জামান মনির ,,সাধারন সম্পাদক মারুফ তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান