
(মোল্লা মনিরুজ্জামান মনির)
ইতালি প্রতিনিধিঃ
ইতালি আওয়ামী লীগের উদ্যোগে পাঁচবারের সফল প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন উদযাপন করা হয়। এছাড়াও প্রবাসীদের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় শত শত প্রবাসীরা অংশগ্রহন করেন। ইটালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জসীমউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া।এ সময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আবু সাঈদ খান,সহ-সভাপতি শাহ আলম,দ্বীন মোহাম্মদ দীনু,যুগ্ম সাধারণ সম্পাদক রনি আহমেদ,ইকবাল হোসেন বাবু,সৈয়দ সুমন,মাহে আলম শ্যামল সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ রোম মহানগর আওয়ামী লীগ ,মহিলা আওয়ামী লীগ ,,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ ৫ আগষ্টের পরে গনহত্যা ও বিচার বহিঃভুত হত্যাকাণ্ডের বিচার দাবী করেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান