বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম বর্ণ নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশে ও প্রবাসে সকল নেতৃবৃন্দদের আহবান জানিয়েছেন। এর ফলস্রুতিতে দেশের বন্যাদুর্গতদের সহযোগিতা ও পাশে দাঁড়ানোর লক্ষে ইতালি বিএনপি একটি জরুরী সভার আয়োজন করে।
২৪ আগস্ট শনিবার রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই মত বিনিময় সভার সভাপতিত্ব করেন করেন ইতালি বিএনপির সহ সভাপতি হুমায়ূন কবির এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন।
এই সময় উপস্থিত বক্তারা বলেন"বন্যার্তদের পাশে এখন আঠার কোটি বাংলাদেশিরা রয়েছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এই ঐক্যবদ্ধ ও সুসংগঠিত এই উপস্থিতিই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমাদের কে দেখায়। তারা আরো বলেন এই ত্রাণ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকেই অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান।
এই সময় আধো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মইনুল আলম খোকন, সিরাজুল ইসলাম মৃধ্যা
যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের, ইব্রাহিম খলিল, কাজী আবুল বাশার, মান্নান হীরা সহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান