নিতীশ সূত্রধর:স্টাপ রিপোর্টার ঢাকা পোস্ট ৭১
আমরা একাত্তর কেন্দুয়া উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন, নেত্রকোনা জেলা শাখা। বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক ভূঞা আহবায়ক ও উৎপল বিশ্বাস জয়কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট্য কমিটির অনুমোদন দেন,জেলা কমিটির আহবায়ক,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্ছু ও সদস্য সচিব-বীর মুক্তিযোদ্ধা ব্রজগোপাল সরকার,গত ২৯ অক্টোবর ২০২৩ ইং, স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানা যায়।
৪ নভেম্বর রবিবার সকাল ১১ টায় উপজেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক ভূঞার সভাপতিত্বে ও সদস্য সচিব উৎপল বিশ্বাস জয়ের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক পরিচিতি সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: বজলুর রহমান।আরো উপস্থিত ছিলেন নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্য ও বীর মুক্তিযোদ্ধা,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান