
ফখর উদ্দিন তহসিন
আমতলী উপজেলা প্রতিনিধি
বরগুনা জেলার, আমতলী উপজেলায়
৯ নাম্বর ওয়ার্ডের নয়াভাঙ্গলিতে মধ্যে রাতে হঠাৎ আগুনের লাগার ঘটনা ঘটে, ঘটনার সময় ঘুমন্ত অবস্থায় ঘরে ছিলো তার বৃদ্ধ মা ও ভাগনি। হঠাৎ আনুমানিক রাত্র ৩ টার দিকে ঘুমের মধ্যে গরম অনুভব করে ঘুম ভেঙ্গে উঠে দেখে আগুন,
কান্নাকাটি চিল্লা পাল্লা ও আগুন আগুন বলে চিতকার করলে পার্শ্ববর্তী লোকজন এসে আগুন নিভানোর জন্য চেষ্টা করে, কিন্তু দীর্ঘ সময় আগুন জ্বলার কারণে সম্পূর্ণ ঘর পড়ে যায়, পরে আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসী, ঘটনাস্থল পরিদর্শন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার জনাব আশ্রাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ওয়ার্ড কাউন্সিলর জি,এম মুসা প্রমুখ তারা বলেন শিগ্রই তাদের কে থাকার জন্য টিনের ঘর দেওয়া হবে।
সামনে প্রচন্ড শীত এই শীতে তারা তারা কিভাবে থাকবেন এজন্য জনপ্রতিনিধির মাধ্যমে সরকারিভাবে সহযোগিতা কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান