
মেহেদী হাসান স্টাপরির্পোটার( আমতলী বরগুনা):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তারই যোগ্য উত্তর সুরী জননেএী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন।
বুধবার দুপুরে আমতলী পৌরসভায় ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন ও পুর্নবাসন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন। মন্ত্রী বরগুনা জেলার জন্য ১ কোটি টাকা, আমতলী উপজেলা পরিষদের জন্য ৫০লক্ষ টাকা এবং ১০০ বান্ডিল ঢেউটিন, সাত ইউনিয়নের চেয়ারম্যানদের জন্য ৩৫ লক্ষ টাকা,আমতলী পৌরসভার জন্য ১০ লক্ষ টাকা এবং৫০বান্ডিল ঢেউটিন ও গুলিশাখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয় ও শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় দুটিতে সাইক্লোন সেল্টার বরাদ্দের ঘোষনা দেন। মন্ত্রী মতবিনিময় শেষে রিমালে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রানের চাল তুলে দেন।
আমতলী পৌরসভা আয়োজিত মত বিননিময় সভায় সভাপত্বি করেন আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমমমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরগুনা জেলা, আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান, বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান খান বাদল প্রমুখ।সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া মউপজেলার নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম, আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখওয়াত হোসেন তপু,কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আমতলীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান। ওসি তদন্ত আমির সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, মো.রফিকুল ইসলাম রিপন . সোহেলী পারভীন মালা . অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি।
মেহেদী হাসান
আমতলী (বরগুনা)প্রতিনিধ ০১৭২১১৩৯৫৩৪
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান