
মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।
বরগুনার গৌরীচন্না এলাকার মেয়ে অদ্রিতা জামান এবারের এস এস সি পরীক্ষায় রাজধানীর শামসুল হক খান স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে (ইংলিশ মিডিয়ামে) গোল্ডেন জিপিএ পেয়েছে। সে ১২৫০ নম্বরের মধ্যে ১১৫১ নম্বর পেয়ে এ সাফল্য অর্জন করেছে।
অদ্রিতার স্বপ্ন ভবিষ্যতে সে ভবিষ্যতে
আন্তর্জাতিক মানের পেশাদার চাটার্ড একাউন্ট্যান্ট( সি-এ) হয়ে দেশের সেবা করতে চায়।
অদ্রিতা জামান বরগুনার গৌরীচন্না এলাকার মধ্যোপ্রার্চ্যের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক জনাব মোঃ কামরুজ্জামান মিলনের একমাত্র কন্যা।
তা'র মা নির্বাহী ম্যাজিস্ট্রেট। দাদা আলহাজ্ব মোঃ ইউসুফ আলী মল্লিক স্যার, গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক।
অদ্রিতা জানায়, ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নতুন নতুন বিষয় জানার প্রতি তার আগ্রহ রয়েছে। ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ারও ইচ্ছা রয়েছে তার। নতুন পরিবেশে পড়াশোনা করে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজের স্বপ্ন পূরণ করতে চায় সে।
উল্লেখ - অদ্রিতা জামান লেখা পড়ার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রায় সত্তর'টিরও বেশী জাতীয় পুরস্কার ও সনদ পেয়েছে।
অদ্রিতা জামানের মা মিজ্ আফরোজ জাহান - জানান, পড়াশোনার প্রতি মেয়ের আগ্রহ ও পরিশ্রমই ভালো ফলাফলের মূল কারণ। ভবিষ্যতে অদ্রিতা আরও ভালো ফলাফল করে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞানে পড়াশোনা করবে- এটাই পরিবারের প্রত্যাশা।
অদ্রিতার এই সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার স্বপ্ন পূরণে সবার দোয়া চেয়েছে পরিবার।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান